Published : 28 Feb 2026, 03:10 PM
ভূগোল ও পরিবেশ: বহু নির্বাচনী প্রশ্ন অধ্যায় – ২১ ১. নিজস্ব আলো ছড়ায় এমন জ্যোতিষ্ককে কী বলা হয়? ক. গ্রহ খ. তারা গ. উল্কা ঘ. ধূমকেতু ২. কোন গ্রহে ২৭টি চাঁদ রয়েছে? ক. মঙ্গল খ. বৃহস্পতি গ. শনি ঘ. ইউরেনাস ৩. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? ক. ৭ মিনিট ৮ সেকেন্ড খ. ৮ মিনিট ১৯ সেকেন্ড গ. ১০ মিনিট ৯ সেকেন্ড ঘ. ১৯ মিনিট ২০ সেকেন্ড ৪. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? ক. ১৩ কোটি মাইল খ. ১৫ কোটি কিলোমিটার গ. ২৫ কোটি কিলোমিটার ঘ. ২৬ কোটি কিলোমিটার ৫. আকাশের সবচেয়ে আকর্ষণীয় জ্যোতিষ্ক কোনটি? ক. গ্রহ খ. তারা গ. ধূমকেতু ঘ. সূর্য ৬. জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির আবিষ্কৃত ধূমকেতুর নাম কী? ক. ডায়মন্ড ধূমকেতু খ. হ্যালির ধূমকেতু গ. উইলসন ধূমকেতু ঘ. পিটার্স ধূমকেতু ৭. হ্যালির ধূমকেতু প্রথম কত খ্রিস্টপূর্বাব্দে দেখা গিয়েছিল? ক. ২৩০ খ. ২৪০ গ. ২৫০ ঘ. ২৬০ ৮. ছায়াপথের ক্ষুদ্র অংশকে কী বলা হয়? ক. উপগ্রহ খ. তারা গ. ছায়াপথ ঘ. উল্কা ৯. হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? ক. ৭২ বছর খ. ৭৩ বছর গ. ৭৬ বছর ঘ. ৮৬ বছর ১০. শেষ কবে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল? ক. ১৯৭৬ সালে খ. ১৯৮৬ সালে গ. ১৯৭২ সালে ঘ. ১৯৮২ সালে ১১. সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি ১২. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? ক. তারা খ. চাঁদ গ. ধূমকেতু ঘ. উল্কা ১৩. সৌরজগতে কোন গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে? ক. বুধ খ. শুক্র গ. পৃথিবী ঘ. শনি ১৪. সৌরজগতের গ্রহগুলো কোনটিকে কেন্দ্র করে ঘোরে? ক. পৃথিবী খ. সূর্য গ. বুধ ঘ. ছায়াপথ ১৫. সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটি? ক. সূর্য খ. বুধ গ. পৃথিবী ঘ. তারা ১৬. বাংলাদেশ গ্রিনিচ থেকে কোথায় অবস্থিত? ক. ৬০° উত্তরে খ. ৯০° পূর্বে গ. ৯৫° পশ্চিমে ঘ. ১৮০° দক্ষিণে ১৭. সূর্যের ব্যাস কত? ক. ৪ লাখ ১৩ হাজার কিমি খ. ১৩ লাখ ৮৪ হাজার কিমি গ. ১৪ লাখ ১৩ হাজার মাইল ঘ. ১৫ লাখ ৮৪ হাজার মাইল ১৮. সৌরজগতের গ্রহ, উপগ্রহের তাপ ও আলোর প্রধান উৎস কী? ক. সূর্য খ. নীহারিকা গ. নক্ষত্রমণ্ডলী ঘ. ছায়াপথ ১৯. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত? ক. ৫.৮ কিমি খ. ৯.৫ কিমি গ. ৫.৮ কোটি কিমি ঘ. ৮.৫ কোটি কিমি ২০. সূর্যের চারপাশে একবার ঘুরতে শুক্রের কত সময় লাগে? ক. ২৫ ঘণ্টা খ. ২২৫ দিন গ. ৩৮৮ দিন ঘ. ৪ বছর সঠিক উত্তর ১. খ ২. ঘ ৩. খ ৪. খ ৫. গ ৬. খ ৭. খ ৮. গ ৯. গ ১০. খ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. খ মো. শাকিরুল ইসলাম, প্রভাষক ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
বগুড়ায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে অনিয়ম, এসি ল্যান্ড প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন